1সেদিন, সাতজন নারীএকজন পুরুষকে ঘিরে ধরবেএবং বলবে, “আমরা নিজেদেরই খাবার খাবএবং নিজেরাই পরনের কাপড় জোগাব;তুমি কেবলমাত্র তোমার নামে আমাদের পরিচিত হতে দাও।তুমি আমাদের অপমান দূর করো!”
সদাপ্রভুর পল্লব
2সেদিন, সদাপ্রভুর পল্লবহবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়।3সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে।4প্রভু সিয়োনের নারীদের নোংরামিপরিষ্কার করে দেবেন; তিনি বিচারের আত্মা ও দহনের আত্মার দ্বারা জেরুশালেম থেকে সমস্ত রক্তপাতের কলঙ্ক শুচিশুদ্ধ করবেন।5তারপর, সদাপ্রভু সমস্ত সিয়োন পর্বতের উপরে এবং যারা সেখানে সমবেত হয়, তাদের সকলের উপরে দিনের বেলা এক ধোঁয়ার মেঘ ও রাতের বেলা এক প্রদীপ্ত আগুনের শিখা সৃষ্টি করবেন; সে সকলের উপরে চাঁদোয়ার মতো ঐশ-মহিমা বিরাজমান হবে।6তা হবে দিনের বেলার উত্তাপ থেকে রক্ষা পাওয়ার এক আশ্রয় ও ছায়ায় ঢাকা স্থান এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার এক শরণস্থান ও লুকানোর জায়গা।