1সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে:আমাদের আছে এক দৃঢ় নগর;আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত আছি।2এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাওযেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে,সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে।3তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে,যার মন সুস্থির,কারণ সে তোমার উপরে নির্ভর করে।4তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো,কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।5যারা উচ্চ স্থানে বসবাস করে, তিনি তাদের অবনত করেন,তিনি উঁচুতে থাকা সেই নগরীকে নামিয়ে আনেন;তিনি তাকে ধরাশায়ী করেন,এমনকি, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন।6অত্যাচারী ব্যক্তিদের পা,দরিদ্রদের পদক্ষেপসেই নগরকে পদদলিত করছে।7ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ;ও ন্যায়বান ব্যক্তি, তুমি ধার্মিকের পথ মসৃণ করো।8হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্যআমরা অপেক্ষা করে আছি;তোমার নাম ও সুখ্যাতিইআমাদের মনের আকাঙ্ক্ষা।9রাত্রে আমার প্রাণ তোমার জন্য আকুল হয়;সকালে আমার আত্মা তোমার অপেক্ষা করে।তোমার ন্যায়বিচার যখন পৃথিবীর উপরে নেমে আসে,জগতের লোকেরা তখন ধার্মিকতা শিক্ষা করে।10যদিও দুষ্টদের প্রতি অনুগ্রহ প্রদর্শিত হয়,তারা ধার্মিকতা শিক্ষা করে না;এমনকি, সততার দেশেও তারা মন্দ কর্ম করে যায়এবং সদাপ্রভুর মাহাত্ম্যকে মর্যাদা দেয় না।11হে সদাপ্রভু, তোমার হাত উত্তোলিত হয়েছে,কিন্তু তারা তা দেখতে পায় না।তোমার প্রজাদের জন্য তারা তোমার উদ্যম দেখুক ও লজ্জিত হোক;তোমার শত্রুদের জন্য সংরক্ষিত আগুন তাদের গ্রাস করুক।12হে সদাপ্রভু, তুমি আমাদের জন্য শান্তি প্রতিষ্ঠিত করো;আমরা যা কিছু করতে পেরেছি, সবই তুমি আমাদের জন্য করেছ।13হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের শাসন করেছে,কিন্তু আমরা কেবলমাত্র তোমার নামকেই সম্মান করি।14তারা তো এখন মৃত, তারা আর জীবিত নেই;ওই মৃত আত্মাগুলি আর উত্থিত হবে না।তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করেছ;তুমি তাদের সমস্ত স্মৃতি লোপ করেছ।15হে সদাপ্রভু, তুমি এই জাতিকে বর্ধিত করেছ,তুমি এই জাতিকে বর্ধিত করেছ।তুমি নিজের জন্য গৌরব অর্জন করেছ,তুমি দেশের চারদিকের সীমানা বর্ধিত করেছ।16হে সদাপ্রভু, তারা তাদের দুর্দশায় তোমার কাছে এসেছিল;তুমি যখন তাদের শাস্তি দিয়েছিলে,তারা ফিসফিস করে কোনো প্রার্থনাও করতে পারেনি।17আসন্নপ্রসবা নারী শিশু জন্ম দেওয়ার সময়যেমন ব্যথায় মোচড় খায় ও ক্রন্দন করে,তোমার সামনে, হে সদাপ্রভু, আমরাও তেমনই করেছি।18আমরা গর্ভধারণ করেছি, আমরা ব্যথায় আর্তনাদ করেছি,কিন্তু আমরা যেন বাতাস প্রসব করেছি।আমরা পৃথিবীর কাছে পরিত্রাণ আনয়ন করিনি,আমরা জগতের লোকদের কাছে জীবনও আনতে পারিনি।19হে সদাপ্রভু, কিন্তু তোমার মৃত লোকেরা জীবন পাবে;তাদের শরীর উত্থিত হবে।তোমরা যারা ধুলিতে বসবাস করো,তোমরা জেগে ওঠো ও আনন্দে চিৎকার করো।তোমাদের শিশির সকালের শিশিরের মতো;কিন্তু পৃথিবী তার মৃতদের প্রসব করবে।20আমার প্রজারা, তোমরা যাও, তোমাদের কক্ষে প্রবেশ করোএবং তোমাদের পিছনে দরজা বন্ধ করো;যতক্ষণ না তাঁর ক্রোধ অতিক্রান্ত হয়,তোমরা একটু সময় নিজেদের লুকিয়ে রাখো।21দেখো, জগতের লোকদের পাপের জন্য শাস্তি দিতেসদাপ্রভু নিজের আবাস থেকে বেরিয়ে আসছেন।পৃথিবী তার উপরে সংঘটিত রক্তপাতের কথা প্রকাশ করবে,তার মধ্যে নিহত লোকেদের সে আর আচ্ছন্ন রাখবে না।
expand_more
বইগুলো লোড করা যায়নি। আপনার সংযোগ পরীক্ষা করে আবার চেষ্টা করুন।