যিশাইয়10
1ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে,যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,2যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করেএবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে,যারা বিধবাদের তাদের শিকার বানায়এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।3হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে,যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে?সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে?তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?4বন্দিদের মধ্যে ভয়ে কুঁকড়ে থাকাঅথবা নিহতদের পতিত হওয়া ছাড়া আর কিছু থাকবে না।তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি,তাঁর হাত এখনও উপরে উঠে আছে।