1অতএব, পবিত্র ভাইবোনেরা, তোমরা যারা স্বর্গীয় আহ্বানের অংশীদার, আমরা যাঁকে স্বীকার করি প্রেরিত ও মহাযাজকরূপে, সেই যীশুর প্রতি তোমাদের সব চিন্তাভাবনা নিবদ্ধ করো।2ঈশ্বরের সমস্ত গৃহে মোশি যেমন বিশ্বস্ত ছিলেন, যীশুও তেমনই তাঁর নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত ছিলেন।3বাড়ির চেয়ে বাড়ির নির্মাতা যেমন বেশি সম্মানের অধিকারী, যীশুও তেমনই মোশির চেয়ে বেশি সম্মানের যোগ্য বলে নিশ্চিত হয়েছেন।4কারণ প্রত্যেক গৃহ কারও দ্বারা নির্মিত হয়, কিন্তু ঈশ্বর সবকিছুর নির্মাতা।5“ঈশ্বরের সমস্ত গৃহে মোশি দাসের মতো বিশ্বস্ত ছিলেন,”ভবিষ্যতে যা বলা হবে, সে বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছিলেন।6কিন্তু খ্রীষ্ট, ঈশ্বরের গৃহের উপরে, তাঁর পুত্রের মতো বিশ্বস্ত। যদি আমরা সাহস ও প্রত্যাশা শেষ পর্যন্ত ধারণ করে থাকি, যার জন্য আমরা গর্ব করি, তাহলে তাঁর গৃহ আমরাই।
অবিশ্বাসের বিরুদ্ধে সতর্কবাণী
7অতএব,“আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো,8তাহলে তোমাদের হৃদয় কঠিন কোরো না;যেমন মরুপ্রান্তরে পরীক্ষাকালে,তোমরা বিদ্রোহ করেছিলে;9যেখানে তোমাদের পূর্বপুরুষেরাআমাকে পরীক্ষা করেছিল; আর যাচাই করেছিল,যদিও চল্লিশ বছর ধরে আমি যা করেছিলাম,তারা সব দেখেছিল।10তাই, ওই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি বলেছিলাম,‘তাদের হৃদয় সবসময় বিপথগামী হয়আর তারা আমার পথগুলি জানে না।’11তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম,‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”12ভাইবোনেরা, দেখো, তোমাদের কারও হৃদয়ে যেন পাপ ও অবিশ্বাস না থাকে, যা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়।13কিন্তু প্রতিদিন পরস্পরকে উৎসাহিত করো, যতক্ষণ আজ বলে দিনটি অভিহিত হয়, যেন পাপের ছলনায় তোমাদের কারও হৃদয় কঠিন হয়ে না পড়ে।14প্রথমে যেমন ছিল, যদি শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস সুদৃঢ় রাখতে পারি, তাহলে আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি।15যেমন যথার্থই বলা হয়েছে,“আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো,তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না,যেমন বিদ্রোহ-কালে তোমরা করেছিলে।”16যারা শুনে বিদ্রোহ করেছিল, তারা কারা? মোশি যাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তারাই কি নয়?17আর চল্লিশ বছর ধরে তিনি কাদের প্রতি ক্রুদ্ধ ছিলেন? যারা পাপ করেছিল, মরুপ্রান্তরে যাদের শবদেহ পতিত হয়েছিল, তাদেরই উপর নয় কি?18আর কাদের বিরুদ্ধে ঈশ্বর শপথ করেছিলেন, যে তারা কখনও তাঁর বিশ্রামে প্রবেশ করবে না, যারা অবাধ্যহয়েছিল, তাদেরই বিরুদ্ধে নয় কি?19তাই আমরা দেখতে পাই যে, অবিশ্বাসের জন্যই তারা প্রবেশ করতে পারেনি।
expand_more
Kitaplar yüklenemedi. Bağlantınızı kontrol edin ve tekrar deneyin.