1অতীতে ঈশ্বর ভাববাদীদেরমাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন,2কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন।3সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।
খ্রীষ্ট স্বর্গদূতদের থেকে মহান
4তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।5কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন,“তুমি আমার পুত্র,আজ আমি তোমার পিতা হয়েছি?”অথবা আবার,“আমি তার পিতা হব,আর সে হবে আমার পুত্র?”6আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন,“ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুক।”7আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন,“তিনি তাঁর দূতদের করেন বায়ুসদৃশ,তাঁর সেবকদের করেন আগুনের শিখার মতো।”8কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন,“হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী;ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।9তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ,আর দুষ্টতাকে ঘৃণা করেছ;সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর,আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে,তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।”10তিনি আরও বলেন,“হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ,আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা।11সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে।12পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে,পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে।কিন্তু তুমি থাকবে সেই একইরকম,তোমার আয়ুর কখনও শেষ হবে না।”13স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন,“তুমি আমার ডানদিকে বসো,যতক্ষণ না আমি তোমার শত্রুদেরতোমার পাদপীঠে পরিণত করি?”14স্বর্গদূতেরা সবাই কি পরিচর্যাকারী আত্মা নন? যারা পরিত্রাণের অধিকারী হবে, তাদের সেবা করার জন্যই কি তারা প্রেরিত হননি?
expand_more
বইগুলো লোড করা যায়নি। আপনার সংযোগ পরীক্ষা করে আবার চেষ্টা করুন।