যিহিষ্কেল28

সোরের রাজার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী

1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,2“হে মানবসন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,“ ‘তোমার অন্তরের অহংকারেতুমি বলো, “আমি দেবতা;সমুদ্রের মাঝখানেআমি ঈশ্বরের সিংহাসনে বসে আছি।”কিন্তু তুমি একজন মানুষ, দেবতা নও,যদিও তুমি মনে করো যে তুমি ঈশ্বরের মতো জ্ঞানী।3তুমি কি দানিয়েলের থেকেও জ্ঞানী?তোমার কাছে কি কোনও গুপ্ত বিষয় লুকানো হয়নি?4তোমার জ্ঞান ও বুদ্ধি দিয়েতুমি নিজের জন্য সম্পদ লাভ করেছএবং তোমার কোষাগারেসোনা ও রুপো জমা করেছ।5ব্যবসায়ে তোমার দারুণ দক্ষতায়তুমি তোমার সম্পদ বাড়িয়েছ,এবং তোমার সম্পদের কারণেতোমার হৃদয় অহংকারে ভরে গিয়েছে।
6“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন“ ‘যেহেতু তুমি নিজেকে মনে করো,ঈশ্বরের মতো জ্ঞানী,7আমি তোমার বিরুদ্ধে বিদেশিদের নিয়ে আসব,জাতিদের মধ্যে সবচেয়ে নির্মম;তারা তোমার সৌন্দর্য এবং জ্ঞানের বিরুদ্ধে তাদের তরোয়াল উঠাবেএবং তোমার উজ্জ্বল ঐশ্বর্যকে বিদ্ধ করবে।8তারা তোমাকে কুয়োতে নামাবে,এবং তুমি সমুদ্রের গভীরেএক ভয়ংকর মৃত্যু ভোগ করবে।9তোমার বধকারীদের সাক্ষাতে,তুমি কি তখন বলবে, “আমি ঈশ্বর”?যাদের হাতে তুমি বধ হয়েছ,তুমি কেবল একজন মানুষ, ঈশ্বর নও।10তুমি বিদেশিদের হাতেঅচ্ছিন্নত্বকের মতো মরবে।আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
11সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,12“হে মানবসন্তান, সোরের রাজার জন্য তুমি বিলাপ করে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,“ ‘তুমি ছিলে নিখুঁতের মুদ্রাংক,জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত।13তুমি ঈশ্বরের বাগানএদনে ছিলে;প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে:পোখরাজ, পীতমণি, হীরা,বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি,নীলকান্তমণি, ফিরোজা ও পান্না।তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল;তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।14রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল,কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম।তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে;তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।15তোমার সৃষ্টির দিন থেকেতোমার চালচলনে তুমি নির্দোষ ছিলেযতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল।16তোমার অনেক ব্যবসার দরুনতুমি অত্যাচারী হয়ে উঠলেএবং পাপ করলে।সেইজন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম,এবং হে রক্ষাকারী করূব, আমি তোমাকেঅগ্নিময় পাথরের মধ্যে থেকে তাড়িয়ে দিলাম।17তোমার সৌন্দর্যের কারণেতোমার হৃদয় অহংকারী হয়েছিল,এবং তোমার জাঁকজমকের জন্যতোমার জ্ঞানকে দূষিত করেছিলে।এই জন্য আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম;রাজাদের সামনে আমি তোমাকে রাখলাম যেন তারা তোমাকে দেখতে পায়।18তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়েতুমি নিজের উপাসনার জায়গাগুলি অপবিত্র করেছ।এই জন্য আমি তোমার মধ্যে থেকে আগুন বের করলামআর তা তোমাকে পুড়িয়ে দিল,এবং যারা দেখছিল তাদের চোখের সামনেআমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।19যে সমস্ত জাতি তোমাকে জানততারা তোমার বিষয় হতভম্ব হল;তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছআর তুমি থাকবে না।’ ”

সীদোনের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী

20সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,21“হে মানবসন্তান, তুমি সীদোনের দিকে মুখ রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো22এবং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,“ ‘হে সীদোন, আমি তোমার বিপক্ষে,এবং আমি তোমার মধ্যে মহিমান্বিত হব।তাতে তোমরা জানবে যে আমিই সদাপ্রভু,যখন আমি তোমাকে শাস্তি দেবএবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।23আমি তোমার মধ্যে মহামারি পাঠাবএবং তোমার রাস্তায় রক্ত বহাব।চারিদিক থেকে তরোয়ালের আক্রমণের ফলে,আহত লোকেরা তার মধ্যে পতিত হবে।তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
24“ ‘ইস্রায়েল কুলের জন্য ব্যথা দেওয়া কোনও কাঁটাগাছ এবং সূচালো কাঁটার মতো বিদ্বেষী প্রতিবেশী আর থাকবে না। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
25“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে পড়া ইস্রায়েলীদের আমি যখন জড়ো করব, তখন জাতিদের সামনে তাদের মধ্যে আমি নিজের পবিত্রতা প্রকাশ করব। তারা নিজেদের সেই দেশে বাস করবে, যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছিলাম।26তারা সেখানে নিরাপদে বাস করবে এবং ঘরবাড়ি বানাবে ও আঙুর ক্ষেত করবে; তাদের বিদ্বেষী প্রতিবেশী সকল জাতিদের যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তখন তারা জানবে যে আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”