যাত্রা পুস্তক31
বৎসলেল এবং অহলীয়াব
1পরে সদাপ্রভু মোশিকে বললেন,2“দেখো, আমি যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছি,3এবং আমি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছি—4যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে চারুশিল্পসম্মত নকশা ফুটিয়ে তুলতে,5পাথর কেটে তা বসাতে, কাঠের কাজ করতে, এবং সব ধরনের কারুশিল্পের কাজে লিপ্ত হতে পারে।6এছাড়াও, তাকে একাজে সাহায্য করার জন্য আমি দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াবকেও নিযুক্ত করেছি।“যা যা করার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেসবকিছু তৈরি করার দক্ষতা আমি সব দক্ষ কারিগরকে দিয়েছি:7“সমাগম তাঁবু, বিধিনিয়মের সিন্দুক এবং সেটির উপরের প্রায়শ্চিত্ত-আচ্ছাদন, এবং তাঁবুর অন্যান্য সব আসবাবপত্র—8টেবিল এবং সেটির সব জিনিসপত্র, খাঁটি সোনার দীপাধার এবং সেটির সব আনুষঙ্গিক উপকরণ, ধূপবেদি,9হোমবলির বেদি এবং সেটির সব পাত্র, গামলা এবং সেটির মাচা—10আর এছাড়াও হাতে বোনা পোশাক-পরিচ্ছদ, যাজক হারোণের জন্য সেই পবিত্র পোশাক এবং তার ছেলেদের জন্যও সেই পোশাক, যেগুলি তারা যাজকরূপে সেবাকাজ করার সময় গায়ে দেবে,11এবং পবিত্রস্থানের জন্য সেই অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ।
“আমি তোমাকে যেমন আদেশ দিয়েছিলাম, ঠিক সেভাবেই তারা যেন সেগুলি তৈরি করে।”