যাত্রা পুস্তক25
সমাগম তাঁবুর জন্য প্রদত্ত নৈবেদ্যসমূহ
1সদাপ্রভু মোশিকে বললেন,2“ইস্রায়েলীদের আমার কাছে এক নৈবেদ্য আনতে বলো। আমার জন্য তোমাকে সেই প্রত্যেকজনের কাছ থেকে নৈবেদ্য গ্রহণ করতে হবে যারা আন্তরিকভাবে দান দিতে ইচ্ছুক।3“এই নৈবেদ্যগুলি তোমাকে তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে:“সোনা, রুপো ও ব্রোঞ্জ;4নীল, বেগুনি, ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি মসিনা; ছাগলের লোম;5লাল রং করা মেষের ছাল এবং অন্য এক ধরনের টেকসই চামড়া; বাবলা কাঠ;6আলোর জন্য জলপাই তেল; অভিষেক করার উপযোগী তেলের জন্য ও সুগন্ধি ধূপের জন্য মশলাপাতি;7এবং এফোদও বুকপাটার উপরে বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন।8“পরে আমার জন্য এক পবিত্রস্থান তৈরি করতে তাদের দিয়ো, এবং আমি তাদের মধ্যে বসবাস করব।9আমি তোমাদের যে নমুনাটি দেখিয়ে দেব ঠিক সেই অনুসারেই এই সমাগম তাঁবু ও সেটির সব আসবাবপত্র তৈরি কোরো।