উপদেশক2

আমোদ অসার

1আমি মনে মনে বললাম, “এখন এসো, আমি তোমাকে আমোদ দিয়ে পরীক্ষা করব যে কী ভালো।” কিন্তু তাও পরীক্ষা করে দেখা গেল যে তা অসার।2আমি বললাম, “হাসিও উন্মত্ততা। আর আমোদ কী করে?”3আমি মদ্যপান দ্বারা নিজেকে আনন্দ দেবার চেষ্টা করলাম এবং মূর্খতাকে আলিঙ্গন করলাম প্রজ্ঞা তখনও আমার মনকে পরিচালিত করছিল। আমি দেখতে চাইলাম, আকাশের নিচে মানুষের জীবনকালে তার জন্য কোনটা ভালো।
4আমি কতগুলি বড়ো বড়ো কাজ করলাম আমি নিজের জন্য অনেক ঘরবাড়ি তৈরি করলাম আর আমি দ্রাক্ষাক্ষেত তৈরি করলাম।5আমি বাগান ও পার্ক তৈরি করে সেখানে সব রকমের ফলের গাছ লাগালাম।6বেড়ে ওঠা গাছে জল দেবার জন্য আমি কতগুলি পুকুর কাটালাম।7আমি অনেক দাস ও দাসী কিনলাম আর অনেক দাস-দাসী আমার বাড়িতে জন্মেছিল। আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমার অনেক বেশি গরু-মেষ ছিল।8আমি অনেক রুপো ও সোনা এবং অন্যান্য দেশের রাজাদের ও বিভিন্ন প্রদেশের সম্পদ নিজের জন্য জড়ো করলাম। আমি অনেক গায়ক গায়িকা এবং মানুষের হৃদয়ের আনন্দ অনুসারে হারেমও অর্জন করলাম।9আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমি অনেক বড়ো হলাম। এই সবে আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।10আমার চোখে যা ভালো লাগত আমি তা অস্বীকার করতাম না;আমার হৃদয়ের কোনো আনন্দ আমি প্রত্যাখ্যান করতাম না।আমার সবকাজেই আমার মন খুশি হত,আর এটাই ছিল আমার সব পরিশ্রমের পুরস্কার।11তবুও আমি যা কিছু করেছি আর যা পাওয়ার জন্য পরিশ্রম করেছিতার দিকে যখন তাকিয়াছি,সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো;সূর্যের নিচে কোনো কিছুতেই লাভ নেই।

প্রজ্ঞা এবং উন্মত্ততা অসার

12তারপর আমি প্রজ্ঞা, এবং উন্মত্ততা ও মূর্খতারকথা চিন্তা করলাম।যা কিছু আগেই করা হয়ে গেছেতার থেকে রাজার উত্তরাধিকারী আর বেশি কী করতে পারে?13আমি দেখলাম প্রজ্ঞা মূর্খতার থেকে ভালো,যেমন আলো অন্ধকারের থেকে ভালো।14জ্ঞানবানের মাথাতেই চোখ থাকে,কিন্তু বোকা অন্ধকারে চলাফেরা করে;তবুও আমি বুঝতে পারলামযে ওই দুজনের শেষ দশা একই।
15তারপর আমি নিজের মনে মনে বললাম,“বোকার যে দশা হয় তা তো আমার প্রতি ঘটে।তাহলে জ্ঞানবান হয়ে আমার কী লাভ?”আমি নিজের মনে মনে বললাম,“এটাও তো অসার।”16বোকাদের মতো জ্ঞানবানদেরও লোকে বেশি দিন মনে রাখবে না;সেদিন উপস্থিত যখন উভয়কেই ভুলে যাবে।বোকাদের মতো জ্ঞানবানদেরও মরতে হবে!

পরিশ্রম অসার

17সুতরাং আমি জীবনকে ঘৃণা করলাম, কারণ সূর্যের নিচে যে কাজ করা হয় সেগুলি আমার কাছে দুঃখজনক মনে হল। সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।18সূর্যের নিচে যেসব জিনিসের জন্য আমি পরিশ্রম করেছি সেগুলি আমি এখন ঘৃণা করতে লাগলাম, কারণ আমার পরে যে আসবে তার জন্যই আমাকে সেইসব রেখে যেতে হবে।19আর কে জানে সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে? তবুও সেই আমার পরিশ্রমের সব ফল নিয়ন্ত্রণ করবে, যার জন্য আমি সূর্যের নিচে সমস্ত প্রচেষ্টা ও দক্ষতা ঢেলেছি। এটাও অসার।20অতএব সূর্যের নিচে যেসব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার অন্তর নিরাশ হতে লাগল।21কেননা জ্ঞান, বুদ্ধি ও দক্ষতা দিয়ে একজন পরিশ্রম করতে পারে, কিন্তু তারপরে তার সবকিছু অধিকার হিসেবে এমন একজনের জন্য রেখে যেতে হয় যে লোক তার জন্য কোনো পরিশ্রম করেনি। এটাও অসার এবং দুর্ভাগ্যের বিষয়।22সূর্যের নিচে মানুষের যে সকল পরিশ্রম ও উদ্বেগ হয়, তাতে তার কী লাভ হয়?23সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।
24মানুষের পক্ষে খাওয়াদাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। এটাও আমি দেখলাম, এসব ঈশ্বরের হাত থেকে আসে,25কেননা তাঁকে ছাড়া কে খেতে পায় কিংবা আনন্দ উপভোগ করে?26যে তাঁকে সন্তুষ্ট করে, ঈশ্বর তাকে প্রজ্ঞা, বুদ্ধি ও আনন্দ দান করেন, কিন্তু পাপীকে তিনি ধনসম্পদ জোগাড় করবার ও তা জমাবার কাজ দেন, যেন সে তা সেই লোককে দিয়ে যায় যে ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।