দ্বিতীয় বিবরণ33

মোশি গোষ্ঠীদের আশীর্বাদ করেন

1ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলীদের এই বলে আশীর্বাদ করেছিলেন:2তিনি বলেছিলেন:“সদাপ্রভু সীনয় থেকে আসলেনতিনি সেয়ীর থেকে তাদের উপর আলো দিলেন;পারণ পাহাড় থেকে নিজের উজ্জ্বলতা প্রকাশ করলেন।অসংখ্য পবিত্রজনেদের কাছ থেকে আসলেনদক্ষিণ থেকে, তাঁর পাহাড়ের ঢাল থেকে।3সত্যিই তুমিই যে লোকদের ভালোবাসো;সকল পবিত্রজন তোমার হাতে।তোমার পায়ের নিচে তারা নত হয়,এবং তোমার কাছ থেকে নির্দেশ নেয়,4মোশি আমাদের যে বিধান দিয়েছিলেন,সেটি হল যাকোব গোষ্ঠীর ধন।5লোকদের নেতারা যখন একত্র হল,ইস্রায়েলের সমস্ত বংশের সাথে,তখন তিনি ছিলেন যিশুরূণের রাজা।
6“রূবেণ যেন বেঁচে থাকে ও না মরে,তার লোকসংখ্যা যেন কম না হয়।”7এবং তিনি যিহূদার বিষয়ে এই কথা বলেছিলেন:“হে সদাপ্রভু, তুমি যিহূদার কান্না শোনো;তার লোকদের কাছে তাকে আনো।সে নিজের হাতে তার উদ্দেশ্য রক্ষা করে।শত্রুর বিরুদ্ধে তুমি তার সাহায্যকারী হও!”8লেবির বিষয়ে তিনি বলেছিলেন:“তোমার তুম্মীম ও ঊরীম আছেতোমার বিশ্বস্ত দাসের কাছে।মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে;মরীবার জলের কাছে তুমি তার সঙ্গে ঝগড়া করেছিলে।9সে তার বাবা-মায়ের সম্বন্ধে বলেছিল,‘তাদের প্রতি আমার কোনও সম্মান নেই।’সে তার ভাইদের চিনতে পারেনিবা সে তার নিজের সন্তানদের স্বীকার করেনি,কিন্তু সে তোমার বাক্য পাহারা দিয়েছিলএবং তোমার নিয়ম রক্ষা করেছে।10তোমার আদেশ সে যাকোবকেএবং তোমার বিধান ইস্রায়েলকে শিক্ষা দেয়।সে তোমার সামনে ধূপ জ্বালায়এবং তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখে।11সদাপ্রভু, তার সকল দক্ষতাতে আশীর্বাদ করো,এবং তার হাতের কাজে খুশি হও।যারা তার বিরুদ্ধে যাবে তাদের আঘাত করো,যেন তার শত্রুরা আর উঠতে না পারে।”12বিন্যামীনের বিষয়ে তিনি বলেছিলেন:“সদাপ্রভু যাকে ভালোবাসেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে,তিনি সবসময় তাকে আড়ালে রাখেন,এবং সদাপ্রভু যাকে ভালোবাসেন তাঁরই কাঁধের উপরে তার স্থান।”13যোষেফের বিষয়ে তিনি বলেছিলেন,“সদাপ্রভু যেন তার দেশ আশীর্বাদ করেনআকাশের মহামূল্য শিশির দিয়েএবং মাটির নিচের জল দিয়ে;14সূর্যের সেরা দান দিয়েএবং চাঁদের সেরা ফসল দিয়ে;15পুরোনো পাহাড়ের সম্পদ দিয়েএবং চিরকালীন পাহাড়ের উর্বরতা দিয়ে;16পৃথিবীর ভালো ভালো জিনিস দিয়েআর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর দয়া দিয়ে।যোষেফের মাথায় এসব আশীর্বাদ ঝরে পড়ুক,ভাইদের মধ্যে যে রাজকুমার তার মাথার তালুতে পড়ুক।17তার মহিমা প্রথমজাত ষাঁড়ের মতো;তার শিং বন্য ষাঁড়ের শিং।তা দিয়ে সে জাতিদের গুঁতাবে,এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত।এরকমই হবে ইফ্রয়িমের লক্ষ লক্ষ লোক;এরকমই হবে মনঃশির হাজার হাজার লোক।”18সবূলূনের বিষয়ে তিনি বলেছিলেন:“সবূলূন, তোমার নিজের বাইরে যাওয়াতে আনন্দ করো,আর তুমি, ইষাখর, নিজের তাঁবুতে আনন্দ করো।19তারা লোকদের পাহাড়ে ডাকবেআর সেখানে ধার্মিকতার বলি উৎসর্গ করবে;সমুদ্র থেকে তারা প্রচুর ধন তুলবে,আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”20গাদের বিষয়ে তিনি বলেছিলেন:“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমানা বাড়াবেন!গাদ সেখানে সিংহের মতো বসবাস করে,সে হাত ও মাথা ছিঁড়বে।21সে নিজের জন্য সব থেকে ভালো স্থান নিয়েছে;নেতার অংশ তার জন্য রাখা আছে।লোকদের প্রধানেরা যখন একত্র হয়,সে সদাপ্রভুর ধার্মিকতার ইচ্ছা পালন করেছে,এবং ইস্রায়েল সম্বন্ধে তার বিচার পালন করেছে।”22দানের বিষয়ে তিনি বলেছিলেন:“দান সিংহশাবক,সে যেন বাশন থেকে লাফিয়ে আসে।23“নপ্তালির বিষয়ে তিনি বলেছিলেন:“নপ্তালি সদাপ্রভুর করুণায় তৃপ্তআর তাঁর আশীর্বাদে পরিপূর্ণ;সে সমুদ্র ও দক্ষিণ অধিকার করবে।”24আশেরের বিষয়ে তিনি বলেছিলেন:আশের অন্যদের চেয়ে বেশি আশীর্বাদ পাবে;সে যেন ভাইদের কাছে প্রিয় হয়,তার পা-দুটি যেন তেলের মধ্যে ডুবে থাকে।25তোমার দ্বারের হুড়কাগুলি লোহা ও ব্রোঞ্জের হবে,এবং তোমার যেমন দিন তেমন শক্তি হবে।
26“যিশুরূণের ঈশ্বরের মতো আর কেউ নেই,যিনি তোমাকে সাহায্য করার জন্য আকাশপথে চলেন,ও নিজের মহিমায় মেঘরথে চড়েন।27যিনি আদিকালের ঈশ্বর তিনিই তোমার আশ্রয়,এবং তার নিচে তাঁর অনন্তস্থায়ী হাত।তিনি তোমাদের সামনে তোমাদের শত্রুদের তাড়িয়ে দেবেন,আর বলবেন, ‘এদের ধ্বংস করো!’28তাই ইস্রায়েল নিরাপদে থাকবে;যাকোব বিপদ সীমার বাইরে বসবাস করবেশস্যের ও নতুন দ্রাক্ষারসের দেশেযেখানে আকাশ থেকে শিশির পড়বে।29হে ইস্রায়েল, তুমি ধন্য!তোমার মতো কে,যে জাতিকে সদাপ্রভু রক্ষা করেছেন?তিনি তোমার ঢাল ও সাহায্যকারীএবং তোমার গৌরবজনক তরোয়াল।তোমার শত্রুরা তোমার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবে,আর তুমি তাদের উচ্চস্থলী পদদলিত করবে।”