1 বংশাবলি26
দ্বাররক্ষীরা
1দ্বাররক্ষীদের বিভিন্ন বিভাগ:কোরহীয়দের মধ্যে থেকে: আসফের বংশোদ্ভুক্ত কোরির ছেলে মশেলিমিয়।2মশেলিমিয়ের কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে সখরিয়, দ্বিতীয়জন যিদীয়েল, তৃতীয়জন সবদিয়, চতুর্থজন যৎনীয়েল,3পঞ্চমজন এলম, ষষ্ঠজন যিহোহানন এবং সপ্তমজন ইলিহৈনয়।4ওবেদ-ইদোমেরও কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে শময়িয়, দ্বিতীয়জন যিহোষাবদ, তৃতীয়জন যোয়াহ, চতুর্থজন সাখর, পঞ্চমজন নথনেল,5ষষ্ঠজন অম্মীয়েল, সপ্তমজন ইষাখর এবং অষ্টমজন পিয়ূল্লতয়। (কারণ ঈশ্বর ওবেদ-ইদোমকে আশীর্বাদ করলেন)6ওবেদ-ইদোমের ছেলে শময়িয়েরও এমন কয়েকটি ছেলে ছিল, যারা তাদের পিতৃকুলে নেতা হলেন, যেহেতু তারা ছিলেন যথেষ্ট যোগ্যতাসম্পন্ন পুরুষ।7শময়িয়ের ছেলেরা হলেন: অৎনি, রফায়েল, ওবেদ ও ইলসাবদ; তাঁর আত্মীয়দের মধ্যে ইলীহূ ও সমথিয়ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন।8এরা সবাই ওবেদ-ইদোমের বংশধর; তারা এবং তাদের ছেলে ও আত্মীয়রা সবাই কাজ করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন—ওবেদ-ইদোমের বংশধর, মোট 62 জন।9মশেলিমিয়ের কয়েকটি ছেলে ও আত্মীয় ছিল, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ—মোট 18 জন।10মরারীয় হোষার কয়েকটি ছেলে ছিল: প্রথমজন সিম্রি (যদিও তিনি বড়ো ছেলে ছিলেন না, তবুও তাঁর বাবা তাঁকেই প্রধান পদে নিযুক্ত করলেন),11দ্বিতীয়জন হিল্কিয়, তৃতীয়জন টবলিয় এবং চতুর্থজন সখরিয়। হোষার ছেলে ও আত্মীয়দের সংখ্যা মোট 13 জন।12দ্বাররক্ষীদের এই বিভাগগুলির কাজ ছিল তাদের নেতাদের মাধ্যমে সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করে যাওয়া, ঠিক যেভাবে তাদের আত্মীয়রাও তা করতেন।13ছোটো-বড়ো নির্বিশেষে, তাদের বংশানুসারে প্রত্যেকটি দরজার জন্য গুটিকাপাত করা হল।14পূর্বদিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল শেলিমিয়ের নামে। পরে তাঁর ছেলে তথা জ্ঞানী পরামর্শদাতা সখরিয়ের জন্য গুটিকাপাতের দান চালা হল, এবং উত্তর দিকের দরজাটির জন্য গুটিকার দানটি পড়েছিল তাঁর নামে।15দক্ষিণ দিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল ওবেদ-ইদোমের নামে, এবং ভাঁড়ারঘরের জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল তাঁর ছেলেদের নামে।16পশ্চিমদিকের দরজাটির ও উপরের দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত শল্লেখৎ বলে পরিচিত দরজাটির জন্য গুটিকাপাতের দানগুলি পড়েছিল শুপ্পীমের ও হোষার নামে।
একজন পাহারাদারের পাশাপাশি আরেকজন পাহারাদার মোতায়েন করা হল:17পূর্বদিকে প্রতিদিন ছ-জন করে লেবীয় মোতায়েন থাকতেন, উত্তর দিকে প্রতিদিন চারজন করে, দক্ষিণ দিকে প্রতিদিন চারজন করে এবং ভাঁড়ারঘরে দুই দুজন করে মোতায়েন থাকতেন।18পশ্চিমদিকের প্রাঙ্গণের ক্ষেত্রে, রাস্তার দিকে চারজন ও সেই প্রাঙ্গণটিতেই দুজন করে মোতায়েন থাকতেন।19এই হল সেইসব দ্বাররক্ষীর বিভাগগুলির বিবরণ, যারা কোরহ ও মরারির বংশধর ছিলেন।